বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

আ.লীগের নির্বাচনী মাস্টারপ্ল্যান তাসের ঘরের মতো ভেঙে পড়বে: রিজভী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৯ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

নামসর্বস্ব কতিপয় রাজনৈতিক দলকে নিয়ে আওয়ামী শাসকগোষ্ঠীর নির্বাচনী মাস্টারপ্ল্যান তাসের ঘরের মতো ভেঙে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

শুক্রবার (২৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। 

বিবৃতিতে রিজভী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একতরফাভাবে আয়োজন করার মাধ্যমে আবারও জোর করে ক্ষমতা দখলের জন্য আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রশাসন ও দলীয় সন্ত্রাসীদের সমন্বয়ে সেনাদল তৈরি করেছে বর্তমান ফ্যাসিস্ট শাসকগোষ্ঠী। আর এ জন্যই সারা দেশকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হয়েছে।

জনগণ এবং বিরোধী দলগুলোর নেতাকর্মীদের ভয় দেখাতে সন্ত্রাসী হামলা, মামলা, গুম, খুন ও গ্রেপ্তারের মতো নির্মম কর্মকাণ্ড চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। 

রিজভী দাবি করেন, বুধবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর সিলেটের বাসভবনে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।   

এই বিএনপি নেতা বলেন, বিএনপির সিনিয়র নেতাদের বাড়িতে বাড়িতে হামলা ও বোমা বিস্ফোরণের কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক ঘটনা শুরু হয়েছে। আরিফুল হক চৌধুরীর বাসায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। সরকারকে বলতে চাই- এভাবে ভীতির পরিবেশ তৈরি করে নির্বাচন একতরফাভাবে করতে দেবে না দেশের জনগণ।

তিনি বলেন, জনগণের ক্ষমতাকে অস্বীকার ও জনদাবিকে অগ্রাহ্য করে বিশ্বের কুখ্যাত স্বৈরাচাররাও নিজেদের পতন ঠেকিয়ে রাখতে পারেনি, আওয়ামী শাসকগোষ্ঠীও পারবে না।

এসকে/ 

নির্বাচন বিএনপি আওয়ামী লীগ রুহুল কবির রিজভী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250